1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাফজয়ী নারীদের বোনাসের অর্থ দিতে ফান্ড গঠনের তাগিদ বাফুফের

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১১.৩৩ এএম
  • ৮৫ Time View

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের মুখ উজ্জ্বল করায় গত ৯ নভেম্বর সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর এক মাস পার হলেও নারী দলকে বোনাসের অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি। বাফুফের পক্ষ থেকে আজ বুধবার (১১ ডিসেম্বর) জানানো হয়েছে, তারা দ্রুত সেই অর্থ প্রদান করবেন।

মতিঝিলে বাফুফে ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী সভা। বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। যার একটি ছিল সাফজয়ী নারীদের বোনাস প্রদান। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বিষয়ে কথা বলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, সভাপতির পক্ষ থেকে তাদের তাগাদা দেওয়া হচ্ছে অর্থের ব্যাপারে।

আমিরুল ইসলাম বলেন, ‘মেয়েদের সাফের যে টাকাটা, সেটি আমাদের ভেতর থেকে দেওয়া হবে। সেহেতু আমাদের একটু তাগাদা দেওয়া হয়েছে। যাতে অতি তাড়াতাড়ি আমরা মেয়েদের টাকাটা দিতে পারি। সেই ব্যাপারে সভাপতির সজাগ দৃষ্টি রয়েছে।’

সাংবাদিকরা ফিরতি প্রশ্নে জানতে চান, কে কাকে অর্থের জন্য তাগিদ দিচ্ছে? আমিরুল ইসলাম তখন বলেন, ‘সভাপতি আমাদের (বোর্ডের সদস্যদের) তাগাদা দিয়েছেন। কারণ, টাকাটা বোর্ডের সবাই মিলে নিজেদের মধ্য থেকে দেব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com