সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতিকে বহিস্কার ‎সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ ‎​ প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন

আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে ঠিক তার উল্টো চিত্র দেখলো বাংলার মেয়েরা। দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল স্বাগতিকরা। তৃতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার (৯ ডিসেম্বর) সিলেটে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সোবহানা মোস্তারি ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তার ৩৩ বলে ৩৪ রান করেন। 

১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান সংগ্রহ করেন দুই ওপেনার এমি হান্টার ও গ্যাবি লুইস। এমি ২৪ বলে ২৮ ও গ্যাবি ২৪ বলে ২১ রান করে আউট হন।

মাঝে আইরিশদের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ।  তবে লউরা ডিলানির অপরাজিত ৩১ বলে ৩৬ রানে ভর করে ১ বল হাতে রেকে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS