1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

রাতে দেশে ফিরবে এশিয়া চ্যাম্পিয়নরা

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২.২৫ পিএম
  • ৬৮ Time View

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো যুবা টাইগাররা। রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়া কাপ জয়ের পর সোমবার (৯ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা।

এশিয়া চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।

এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দ জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। অভিনন্দন বার্তায় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ। 

সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন যুবারা, তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com