1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৫ পিএম
  • ৬৫ Time View

মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন এবং ফরিদ হাসানের দারুণ তিনটি ইনিংসে যুব এশিয়া কাপে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং ব্যর্থতার পর শিহাব জেমস এবং রিজান হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে ফরিদ হাসানের দৃঢ়তায় মাঝারি মানের লক্ষ্য দাঁড় করায় দলটি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে এক রান করে জুধাজিত গুহার বলে বোল্ড হয়ে বিদায় নেন কালাম সিদ্দিকি। এরপর জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম চাইলেও প্রতিরোধ গড়তে পারেননি। ৩৫ বলে ২০ রান করে চেতন শর্মার বলে ফিরে যান আরেক ওপেনার জাওয়াদ আবরারও। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকানো আজিজুল হাকিমও এ দিন বিশেষ কিছু করতে পারেননি।

যুবাদের অধিনায়ক ২৮ বলে ১৬ রান করে ফিরে যান। তারপর মোহাম্মদ শিহাব জেমস এবং রিজান হোসেনের ব্যাটে স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ। এই দুজন মিলে ৬২ রানের জুটি গড়েন। টাইগারদের ইনিংসে এটাই এ দিনের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙেন আইয়ুশ মোহাত্রে। ৬৭ বলে ৪০ রান করা শিহাব জেমসকে বিদায় করেন তিনি। এরপর দেবাশীষ দেবা এক রানে রানে কুমার কার্তিকিয়ার বলে ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ।

দলীয় ১৫৫ রানে বিদায় নেন রিজান হোসেনও। হার্দিক রাজের বলে বোল্ড হওয়ায় হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৬৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। শেষদিকে ফরিদ হাসানের ৪৯ বলে ৩৯ রানের ইনিংসে দুইশ’র কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। চেতন শর্মার বলে লেফ বিফোর উইকেটে ফাঁদে পড়েন তিনি। শেষদিকে ১৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন মারুফ মৃধা। ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com