1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

নটিংহ্যামের কাছে হারল ইউনাইটেড, পিছিয়ে পড়ে ড্র সিটির

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১১.০৪ এএম
  • ৫৭ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৭ ডিসেম্বর) হোঁচট খেয়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব। প্যালেসের মাঠে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা। অপর ম্যাচে নটিংহ্যামের কাছে হেরে গেছে ইউনাইটেড।

লিগে টানা চার হারের পর গত ম্যাচে নটিংহ্যামকে হারিয়ে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। তবে এক ম্যাচ পরই আবারও হোঁচট খেল তারা। এবার প্যালেসের মাঠে ড্র নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার দল। ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে সিটি। চতুর্থ মিনিটে প্যালেসকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ।

তবে সমতায় ফিরতে দেরি করেনি সিটিজেনরা। ৩০তম মিনিটে সিটিকে সমতায় ফেরান হলান্ড। মাথেউস নুনেসের ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান তিনি। দ্বিতীয় হাফের শুরুতে আবারও এগিয়ে যায় প্যালেস। ৫৬তম মিনিটে হিউসের কর্নার থেকে হেডে গোল করেন ম্যাক্সেন্স লাখোয়া। তবে ৬৮তম মিনিটে আবারও ম্যাচে সমতায় ফেরে সিটি। 

বের্নার্দো সিলভার ছোট পাস বক্সে পেয়ে জোরাল শটে স্কোরলাইন ২-২ করেন তরুণ ইংলিশ ডিফেন্ডার লুইস। তবে ম্যাচ শেষের আগে লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ সময়ে সিটিজেনরা ১০ জনে পরিণত হলেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন হয়নি। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটিজেনরা।

এদিকে ঘরের মাঠে নটিংহ্যামের কাছে হেরে গেছে আমোরির ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটে নিকোলা মিলেনকোভিচের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৮তম মিনিটে হইলুন্দের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। ১-১ সমতায় শেষ হয় প্রথম হাফ।

দ্বিতীয় হাফে দুই গোল করে ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে দেয় নটিংহ্যাম। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে গিবস-হোয়াইটের জোরাল শট ওনানার কাছ দিয়ে গেলেও ঠেকাতে পারেননি তিনি। ৫৪তম মিনিটে হেডে স্কোরলাইন ৩-১ করেন ক্রিস উড। গিবস-হোয়াইটের ক্রসে দূরের পোস্টে হেডে গোলটি করেন তিনি।

৬১তম মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। বক্সে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়কে এড়িয়ে আমাদ দিয়ালো পাস দেন ব্রুনো ফার্নান্দেসকে। ওয়ান টাচে তা জালে জড়ান ইউনাইটেডের অধিনায়ক। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ইউনাইটেড। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে আমোরির দল। ১৯৯২ সালের এপ্রিলের পর প্রথমবার ইউনাইটেডের বিপক্ষে টানা দুটি লিগ ম্যাচ জিতল নটিংহ্যাম।

১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে অবস্থান করছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে নটিংহ্যাম।   

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com