1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ক্লাব বিশ্বকাপের ড্র, দেখে নিন মেসি-নেইমার কোন গ্রুপে

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩.৩২ পিএম
  • ১০২ Time View

ক্লাব বিশ্বকাপের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে বসবে ক্লাব বিশ্বকাপের মেগা আসর। এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে হলো জমকালো ড্র অনুষ্ঠান। উন্মোচিত হয়েছে বিশ্বকাপের নতুন ট্রফি।

আট গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ৩২টি দল। লিওনেল মেসির ইন্টার মায়ামি পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। ‘এ’ গ্রুপে মেসিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ পোর্তো। ম্যানচেস্টার সিটি খেলবে জুভেন্টাসের বিপক্ষে। পিএসজির গ্রুপে আছে কঠিন প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ।

টুর্নামেন্টের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ পড়েছে ‘এইচ’ গ্রুপে। একই গ্রুপে আছে সৌদি ক্লাব আল-হিলাল। সব ঠিকঠাক থাকলে ব্রাজিলের দুই সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার জুনিয়র ক্লাব প্রতিপক্ষ হিসেবে একে অপরের মুখোমুখি হতে পারেন। 

২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। মোট ম্যাচ সংখ্যা ৬৩টি।

এক নজরে কে কোন গ্রুপে

গ্রপ এ : ইন্টার মায়ামি, পালমেইরাস, পোর্তো, আল আহলি।

গ্রুপ বি : পিএসজি, অ্যাথলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।

গ্রুপ সি : বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।

গ্রুপ ডি : ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, অলিম্পিক লিও।

গ্রুপ ই : রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।

গ্রুপ এফ : ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।

গ্রুপ জি : ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।

গ্রুপ এইচ : রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com