1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

টি-টোয়েন্টিতে নাহিদকে পরখ করতে চান সিমন্স

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯.৫১ পিএম
  • ১০৪ Time View

নাহিদ রানা—ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন। মাত্র ২২ বছর বয়সেই তার নামের পাশে লেগে গেছে বাংলাদেশের সর্বোচ্চ গতিময় বোলারের তকমা। এরই মধ্যেই ওয়ানডে ও টেস্টে দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। এবার টি-টোয়েন্টিতে নাহিদকে বাজিয়ে দেখতে চান অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফিল সিমন্স।

গত মার্চে টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলে পাঁচ উইকেট শিকার করা নাহিদ আরও নজর কাড়েন আগস্টে পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তার চার উইকেট জয়ের ভিত গড়ে দেয়। শুধু উইকেট শিকারেই নয়, গতির ঝড় তুলে তিনি শিরোনামে উঠে আসেন ক্রিকেট বিশ্বে।

এবার জ্যামাইকা টেস্টে আগ্রাসী বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটিং বিধ্বস্ত করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পান তিনি। যথারীতি গতি দিয়ে নজর কাড়েন তিনি এখানেও। দেড়শ কিলোমিটার ছাড়িয়ে যান নিয়মিতই। টি-টোয়েন্টিতেও নাহিদের এই গতি কাজে লাগাতে চান সিমন্স।

নাহিদের বিষয়ে সিমন্স বলেন, ‘শারজাহতে ওকে দেখে যতটা মুগ্ধ হয়েছিলাম, এখানে আরও বেশি হয়েছি। শারজাহতে একটি ওয়ানডে খেলেছিল সে এবং দারুণ করেছিল। কিন্তু এখানে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক হওয়া এবং লেংথে টানা বল রেখে যাওয়া। গতকাল দিনের শেষ সময়েও সে ১৪৫ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করছিল।

সিমন্স আরও যোগ করেন, ‘আমরা এটা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, তার বোলিংয়ের পরিমাণ যেন ভারসাম্যপূর্ণ রাখা যায়, যাতে আমরা তাকে চোট থেকে দূরে এবং তীক্ষ্ন রাখতে পারি। সে একটি ওয়ানডে খেলেছে। আশা করি, তাকে টি-টোয়েন্টি স্কোয়াডেও পাব, যাতে এখানে অন্তত একটি টি-টোয়েন্টিতে তাকে খেলাতে পারি। আমরা তাহলে দেখতে পাব তার ভেতর আর কী আছে। না খেলালে জানতে পারব না, এই সংস্করণে আমাদের দেওয়ার কী আছে তার।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com