1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মুশফিকু-মুস্তাফিজ ও শান্ত-হৃদয়কে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা

  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫.৪০ পিএম
  • ১১৫ Time View

কুঁচকির চোট এখনও সেরে ওঠেনি নাজমুল হোসেন শান্তর। এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এবার ওয়ানডে সিরিজেও ছিটকে গেছেন শান্ত।

তাদের ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় না থাকায় রাখা হয়নি সাকিব আল হাসানকে। এদিকে চোটের কারণে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। দলে নেই তাওহীদ হৃদয়ও। তিনিও চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। তিনি অনুশীলনের সময় চোটে পড়েছেন বলে জানা গেছে।

এদিকে ১ বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড না থাকা অনেকেই ফিরেছেন এই সিরিজের দলে। এর মধ্যে পেসার তানজিম হাসান সাকিব, লিটন দাস ও হাসান মাহমুদ ফিরেছেন ওয়ানডে দলে।

এদিকে বাংলাদেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলে ফেললেও ওয়ানডে খেলা হয়নি পারভেজ হোসেন ইমনের। এর আগে বেশ কয়েকবার প্রাথমিক দলে থাকলেও এবার চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন তিনি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com