1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

আসন্ন ওয়ানডে সিরিজে সাকিবকে বাদ দিল বিসিবি

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২.০০ পিএম
  • ৪৪ Time View

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে সংস্করণ থেকে এখনো অবসর নেননি সাকিব আল হাসান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই তিন ওয়ানডের সিরিজেই তাকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির সূত্র জানিয়েছে, নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম। কারণ হিসাবে জানা গেছে, সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে। শর্তগুলো ছিল, বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা।

বিসিবির নাম প্রকাশের অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা জানান, আমাদের মনে হয়েছে- নানা কারণে এ মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি, সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগ খেলা আর জাতীয় দলের হয়ে খেলা এক জিনিস নয়। সে কারণেই আমরা মনে করেছি, সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে।

এর আগে ৬, ৯ ও ১১ নভেম্বর শারজায় অনুষ্ঠিত তিন ওয়ানডের সিরিজেও খেলেননি সাকিব। সেটা অবশ্য ছিল তার নিজের সিদ্ধান্ত। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামে সাংবাদিকদের বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এর পর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। পরের সিরিজে (আফগানিস্তান) তার খেলার সম্ভাবনা কম। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।

গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় সাকিবকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়াও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাকিব ও তার স্ত্রীর। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com