1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে মায়ামি

  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২.০৭ পিএম
  • ৮৯ Time View

বাইকে চমকে দিয়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। খাদের কিনারায় থাকা যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে শিরোপা জিতিয়েছেন মেসি। ক্ষুদে জাদুকরের ছোঁয়ায় শুধু মায়ামি নয়, বদলেছে গোটা মার্কিন ফুটবলের চিত্র। ৩৭ বছর বয়সী মেসিকে তাই আরও সময় নিজেদের দলে চায় মায়ামি কর্তৃপক্ষ।

বর্তমানে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি মেসির। যা শেষ হবে ২০২৫ সালে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএসের মতে, ক্লাব অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় মায়ামি। প্রাথমিকভাবে সেটি বাড়িয়ে ২০২৬ পর্যন্ত করতে চায় তারা। অর্থাৎ, চুক্তির মেয়াদ বাড়বে এক বছর।

সম্প্রতি ইন্টার মায়ামির কোচ হিসেবে যোগ দিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো। সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মাশ্চেরানো লম্বা সময় ছিলেন মেসির সতীর্থ। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউটে থাকবেন মাশ্চেরানো। ধারণা করা হচ্ছে, মেসিকে রেখে দেওয়ার বিষয়টিতে মাশ্চেরানোর ইচ্ছে আছে।

২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডা সহ-আয়োজক হলেও অধিকাংশ ম্যাচ হবে মার্কিন মুলুকে। ফলে, দেশটির ফুটবলের প্রসারে মেসি রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এর বাইরে আর্জেন্টিনাও চায় মেসি আগামী বিশ্বকাপে খেলুক। সে সময় তার বয়স হবে ৩৯। বুড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্রের চেনা কন্ডিশনে মেসির চেয়ে বড় ট্রাম্পকার্ড কেউ হতে পারে না। সবমিলিয়ে এই চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে আছে নানা সমীকরণ। যদিও, সবটাই আপেক্ষিক। আপাতত সবার নজর, মায়ামি ও মেসি কবে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করে তার ওপর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com