1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

অনেক চাপে রয়েছেন এমবাপ্পে: বেলিংহাম

  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯.২৬ এএম
  • ৮১ Time View

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তবে রিয়ালে এসে এখনও নিজের ছায়া হয়ে রয়েছেন এই ফরাসি তারকা। এখনও নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এমনকি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে রিয়াল সমর্থকদের কাছে খলনায়ক বনে গেছেন এমবাপ্পে।

বুধবার (২৭ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসেছিল লস ব্লাঙ্কোদের কাছে। তবে এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। পেনাল্টি মিসের কারণে এমব্বাপ্পে আরও চাপে পড়েছেন বলে মনে করেন তার ক্লাব সতীর্থ জুল বেলিংহাম।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘এটা (পেনাল্টি মিস) ম্যাচের বড় একটি মুহূর্ত কিন্তু এটা ঘটতেই পারে। সে (এমবাপ্পে) অসাধারণ একজন খেলোয়াড় কিন্তু সে অনেক চাপের মধ্যে রয়েছে কারণ সে অনেক ভালো। তবে পেনাল্টি মিসই আমাদের খেলা হারার কারণ নয়।’

এমন খারাপ সময়ে এমবাপ্পেকে শক্ত থাকার অনুরোধ করে এই ইংলিশ মিডফিল্ডার আরও বলেন, ‘দলগতভাবে আমরা যথেষ্ট ভালো ছিলাম না, তারা আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছে এবং এটাই সহজ কথা। কিলিয়ান তার মাথা উঁচু রাখতে পারে, আমি নিশ্চিত জানি যে সে আরও অনেক মুহূর্ত তৈরি করবে যা এই ক্লাবের জন্য অনেক বড় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com