1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮.২৫ এএম
  • ৯৪ Time View

হতাশার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সফরের প্রথম টেস্টেও একই চিত্র। বাজে ব্যাটিং, অতঃপর হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ হেরেছে ২০১ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছেন মিরাজ-তাসকিনরা।

বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন। এমনকি প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থেকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন কঠিন সিদ্ধান্ত। এক উইকেট হাতে রেখেই ঘোষণা করেন ইনিংস। মিরাজের বাজি বেশ ভালোভাবে কাজে লাগান বোলাররা। তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৬৪ রানে ছয় উইকেট, টেস্টে প্রম ফাইফার) দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। বাংলাদেশের ৩৩৪ রানের।

লক্ষ্যটা বড় ছিল। তবে, বড় কিংবা ছোট—বরাবরেই মতো ব্যর্থ ব্যাটাররা। আসা যাওয়ার মিছিলে বাংলাদেশ করতে পেরেছে ১৩২ রান। পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতে শেষ তিন উইকেটের পতনে ম্যাচ হারে সফরকারীরা। হারের পর অধিনায়ক মিরাজ দুষলেন ব্যাটারদেরই। বোলারদের অবশ্য ভাসিয়েছেন প্রশংসায়।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন ছয় উইকেট পেল। প্রথম ইনিংসে তাইজুলও ভালো বোলিং করেছে। কিন্তু, ব্যাটাররা ভালো করতে পারেনি। আমরা বেশ কিছু ভুল করেছি। তবে, খেলায় এসব হয়ই। আমরা জানি, ভুলগুলো কোথায়। আশা করি, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com