1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

বড় হারের শঙ্কা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯.১০ এএম
  • ৫০ Time View

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ৩৩৪ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান পেসারদের তোপে ৭ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও প্রয়োজন ২২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট। তাই শেষ দিনে বড় হার চোখ রাঙাচ্ছে টাইগারদের। 

৩৩৪ রানের টার্গেট ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। 

তার বিদায়ের পর পরই সাজঘরের পথে ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৭ রানে ১০ বলে ৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক শাহাদত হোসেন দিপু।

তবে দলীয় ২৩ রানে মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২ বলে ৪ ও মুমিনুল ৩৬ বলে ১১ রান করে আউট হন। 

এই দুই ব্যাটারের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস প্রতিরোধের চেষ্টা করেন। তবে ব্যর্থ হন তারা। দলীয় ৫৯ রানে ১৮ বলে ২২ রান করে আউট হন লিটন। 

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন মিরাজ। তবে দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৪৬ বলে ৪৫ ও তাইজুল ইসলাম ৯ বলে ৪ রানে সাজঘরে ফিরে যান। ৩৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন জাকের। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com