1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১০.৩১ এএম
  • ৭১ Time View

চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বিসিবি।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মো: আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। অভিজ্ঞদের মধ্যে দলে আছেন মারুফ মৃধা এবং শিহাব জেমস। গতবারের টুর্নামেন্টেও বাংলাদেশের হয়ে খেলেছেন তারা। ১৪ সদস্যের দলের বাইরেও ৪ জন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে।  

টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে যুবা টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান। 

২৯ নভেম্বর পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরের। আর প্রথম দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com