1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

পরিচালক রাকেশের শেষ সিনেমা হবে ছেলে হৃতিকের ‘কৃষ ৪’

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮.৫৯ এএম
  • ৮১ Time View

ক্যারিয়ারে নায়ক হিসেবে যেমন ছিলেন হার্টথ্রব, তেমনি পরিচালক হিসেবেও জমকালো সব সিনেমা উপহার দিয়েছেন রাকেশ রোশন। ‘করণ-অর্জুন’ থেকে ‘কাহো না পেয়ার হ্যায়’ কিংবা হালের ‘কৃষ’, চলচ্চিত্র নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন রাকেশ। তবে এবার পরিচালনাতে ইতি টানতে চলেছেন বলিউডের এই প্রভাবশালী নির্মাতা। আর ছেলের সঙ্গে ‘কৃষ ৪’ হতে যাচ্ছে তার সিনেমা। এমনটাই জানালেন রাকেশ রোশন।

সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ হবে তার শেষ সিনেমা। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, তিনি আর পরিচালনা করবেন না। রাকেশ রোশন বলেছেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’

রাকেশ রোশন আরও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’

অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।

রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com