1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০.০৪ এএম
  • ৭৪ Time View

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছিল অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছিল অজিরা। এবার তৃতীয় ও শেষ ম্যাচে বড় জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। 

সোমবার (১৮ নভেম্বর) হোবার্টে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অজিরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে ১৮ ওভার ১ বলে মাত্র ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা।

দলের পক্ষে বাবর আজম করেন সর্বোচ্চ ২৮ বলে ৪১ রান। এছাড়া হাসিবুল্লাহ খান ১৯ বলে ২৪ ও শাহীন আফ্রিদি করেন ১২ বলে ১৬ রান, অস্ট্রেলিয়ার পক্ষে অ্যারন হার্ডি নেন ৩টি উইকেট।

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ম্যাথুউ শর্ট ৪ বলে ২ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর জস ইংলিশকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন মার্কাস স্টোনিয়াস। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৫ রানের জুটি গড়েন দুই ব্যাটার। তবে দলীয় ৮৫ রানে ২৪ বলে ২৭ রান করে ফিরে যান ইংলিশ।

এরপর ক্রিজে আসা টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন স্টোনিয়াস। ফিফটি তুলে নেন তিনি। আর কোনো বিপদ না ঘটয়ে ৫২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। স্টোনিয়াস ২৭ বলে ৬১ ও টিম ডেভিড ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন।     

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com