1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

নেইমারকে চাই না, এই ক্লাব কোনো হাসপাতাল নয়

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১.০৪ এএম
  • ৬৫ Time View

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার—যাকে ধরা হচ্ছিল মেসি-রোনালদো পর্যায়ের খেলোয়াড়। যদিও ব্যক্তিগত অর্জনের খাতায় তেমন কিছুই যোগ করা হয়নি তার। এর পেছনে দায়ী নেইমারের একের পর এক চোট। ক্যারিয়ারের অর্ধেক সময়ই মাঠে নামার সুযোগ পাননি তিনি। এমন পরিস্থিতিতে সুযোগ থাকলেও নেইমারকে দলে নিতে নারাজ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা করেননি কোনো রাখঢাক। ‘নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। নিজ দেশের সুপারস্টারের সমালচনার পাশাপাশি তাকে প্রশংসায় ভাসিয়েছেন এই ক্রীড়া ব্যক্তিত্ব, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, হয়তো সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

উল্লেখ্য, নেইমারের ক্যারিয়ারে বারবার থাবা বসিয়েছে চোট। আল হিলালে যোগ দেওয়ার পর ৫টি ম্যাচ খেলে তিনি চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। এরপর তিনি ফিরে দুটো ম্যাচ খেলে ফের চোট পান। এবার চোট পেয়ে ৪-৬ সপ্তাহের জন্য বাইরে। এরপরই নেইমারকে ছাড়া সিদ্ধান্ত নেয় আল হিলাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com