1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ছেলেরা ২০০ ভাগ চেষ্টা করেছে, হারের পর বললেন বাংলাদেশ কোচ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১.১১ পিএম
  • ১৩১ Time View

গোটা ম্যাচে বাংলাদেশের সঙ্গী ছিল দুটি জিনিস। ফিনিশিংয়ের ব্যর্থতা ও দুর্ভাগ্য৷ জয়ের জন্য ছেলেরা কোনো কিছুর কমতি রাখেনি। গোল ছাড়া সবই হয়েছে ম্যাচে। দিতে হয়েছে খেসারত। মালদ্বীপের বিপক্ষে আজ বুধবার (১৩ নভেম্বর) ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ হেরেছে ১-০ গোলে।

ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা৷ প্রশংসা করেছেন শিষ্যদের চেষ্টার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, অনেক সুযোগ পেলেও সেসব গোলে রূপান্তর করা যায়নি। ম্যাচ হারাটা কষ্টকর।

কাবরেরা বলেন, ‘ছেলেরা ২০০ ভাগ দিয়েছে। আজকের ম্যাচে যত সুযোগ তৈরি করেছে, সম্প্রতি হওয়া ম্যাচগুলোতে এত পারেনি। আমি তাদের খেলায় সন্তুষ্ট। তারা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। হেরে যাওয়া সবসময়ই কষ্টকর।’

বাংলাদেশের হাতে আরেকটি ম্যাচ আছে। আগামী ১৬ নভেম্বর অভিন্ন ভেন্যুতে মুখোমুখি হবে দুদল। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কাবরেরার কন্ঠে। তিনি বলেন, ‘আমাদের এখন সামনের ম্যাচে নজর দিতে হবে। আশাকরি ছেলেরা একই রকম সাহস, শক্তি ও ইতিবাচকতা নিয়ে খেলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com