1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

শাহরুখকে হত্যার হুমকি দেওয়া সেই আইনজীবী গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৩.৩৬ পিএম
  • ১০৯ Time View

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ ফায়জান খান নামের এ আইনজীবীর ফোন থেকে অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ রুপি দাবি করা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১২ নভেম্বর) ছত্তীসগড়ে নিজ বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশকে বোকা বানাচ্ছিলেন এ আইনজীবী। 

এর আগে তিনি পুলিশকে জানায়, তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় গত সপ্তাহে যেটি দিয়ে শাহরুখ খানকে হুমকি দেয়া হয়েছিল।

কিছুদিন আগেই মুম্বাই পুলিশকে একটি হুমকি বার্তা দিয়েছিলেন তিনি। তাতে জানিয়েছিলেন, ৫০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে। 

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ফোন নম্বর ট্রেস করে ফইজান খানের খোঁজ পায়। ওই সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়েছিলেন, তার ফোন চুরি হয়ে গেছে। আর মিথ্যা বলে গত ২ নভেম্বর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন।

মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে হাজিরা দিতে বলেছিল ওই আইনজীবীকে। কিন্তু হাজিরা না দেওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংহিতার ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা দাবি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য)-এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলিউড তারকাকে খুনের হুমকি দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে তার সঙ্গে সবসময় ৬ জন সশস্ত্র পুলিশ থাকেন। এর আগে থাকতেন দু’জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com