1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ভুল স্বীকার করে দ্বিতীয় ম্যাচ নিয়ে আশাবাদী মিরাজ

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৫.১৭ পিএম
  • ১৩২ Time View

প্রথম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছিলেন। দারুণ বোলিংয়ে লক্ষ্যটা এনে দিয়েছেন হাতের নাগালে। আফগানিস্তানকে থামিয়ে দিয়েছে মাত্র ২৩৫ রানে। ওয়ানডে ক্রিকেটে যা মামুলিই বলা চলে। কিন্তু এই সহজ টার্গেটও টপকাতে পারেনি বাংলাদেশ। উল্টো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল দেখাল সহজ ম্যাচ কীভাবে কঠিন করে হারা যায়!  

অথচ, রান তাড়ার শুরুটাও এমন ছিল না। নাজমুল হোসেন শান্ত উইকেটে থিতু হয়েছেন। মেহেদী হাসান মিরাজও থিতু হয়েছেন। কিন্তু দুজনের একজনও বাংলাদেশকে এনে দিতে পারলেন না সাফল্য। বরং থিতু হয়ে দুজনেই প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে ফিরেছেন সাজঘরে। এরপরের গল্পটা আরও ভয়াবহ। মাত্র ১১ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৭ উইকেট। ১৩২ রান থেকে ১৪৩ এ যেতেই উইকেট হারানোর হাইলাইটস দেখায় লাল-সবুজের দল। এ যেন কে কার আগে আউট হবেন সেই প্রতিযোগিতা ছিল! যার ফলাফল ৯২ রানের বড় পরাজয়। 

অমন হারের পরও দ্বিতীয় ম্যাচের আগে আশা দেখছেন মিরাজ।  নিজেদের ভুল স্বীকার করে আজ শুক্রবার (৮ নভেম্বর) শারজাতে সেই গল্পই শোনালেন তিনি। 

অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’ 

মিরাজ বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com