1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৬৫ Time View

সিরিজের প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে শঙ্কা জেগেছিল দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসক দেলোয়ার হোসেন।

সিরিজের প্রথম ওয়ানডে এমনিতেই ভালো যায়নি বাংলাদেশের। সুবিধাজনক অবস্থানে থেকেও আফগানিস্তানের বিপক্ষে হতাশার হার উপহার দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ২৩৬ রান তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় লাল সবুজরা।

হতাশার সে হারের পর আবার দুশ্চিন্তা তৈরি হয় উইকেটরক্ষক ব্যাটার মুশফিককে নিয়ে। আফগানিস্তানের ইনিংসের শেষদিকে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। যার কারণে নিজের নির্ধারিত পজিশনেও ব্যাট করতে আসেননি তিনি। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে সাত নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন তিনি।  ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন।

ধারণা করা হচ্ছিল, তিনি যে চোট পেয়েছেন তাতে দ্বিতীয় ম্যাচটি মিস করতে পারেন। কিন্তু তার চোটের ধরন তীব্র হওয়ায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে ফাঁটল ধরা পড়েছে। যার কারণে আপাতত পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সিনিয়র এ ক্রিকেটারকে।

মুশফিকের ইনজুরি নিয়ে দলের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান মুশফিক। ম্যাচের পর এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার ডিপ জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে ফাঁটল ধরা পড়েছে। তিনি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না।’

আপাতত পর্যবেক্ষণে থাকবেন মুশফিক। তবে কতদিনের মধ্যে তিনি চোট কাটিয়ে উঠবেন সেটা নিশ্চিত করা হয়নি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ আর শেষ ওয়ানডে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com