1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

লেভানডোভস্কির জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১.৪১ পিএম
  • ১১৪ Time View

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা জয়ের দেখা পাচ্ছে দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল কাতালানরা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সবশেষ ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সা।

বুধবার (৬ নভেম্বর) রাতে কাতালানদের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাফিনহা, ইনিগো মার্টিনেজ ও ফেরমিন লোপেজ। রেড স্টার বেলগ্রেডের হয়ে দুটি গোল শোধ করেন সিলাস ও মিলসন।

ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার ফ্রি-কিকে দূরের পোস্টে দারুণ হেডে বল জালে জড়ান মার্টিনেজ। তবে ম্যাচের ২৭ মিনিটে সিলাসের গোলে সমতায় ফেরে স্টার বেলগ্রেড। ম্যাচের ৪৩ মিনিটে লেভানডোভস্কির করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানডোভস্কি। আর ৫৫ মিনিটে স্কোরলাইন ৪-১ করে রাফিনিয়া। এ নিয়ে সবশেষ ৬ ম্যাচে ৮ গোল হলো রাফিনহার। গোলের পর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে তুলে নেন কোচ। 

রাফিনিয়ার বদলি হিসেবে নেমে ৭৬ মিনিটে গোলের দেখা পান লোপেজ। আর ম্যাচের ৮৪ মিনিটে মিলসনের গোলে ব্যবধান কমায় স্টার বেলগ্রেড। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com