1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪.০৯ পিএম
  • ১৫১ Time View

প্রতিবন্ধকতা অনেক। সেসব কাটিয়ে নতুন শুরুর প্রত্যয় বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ বুধবার (৬ নভেম্বর)। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা বেশ অধীর হয়ে আছি। মাঠে নামতে উন্মুখ হয়ে আছে ছেলেরা। সবার মধ্যেই আত্মবিশ্বাস কাজ করছে। আমাদের বোলিং আক্রমণ কয়েক বছরে বেশ উন্নত হয়েছে। আশা করি তারা আজও ভালো করবে।’

আফগানিস্তান দলপতি হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘আমাদের অনেক সুযোগ আছে। আমরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব। মাঠের অবস্থাও দেখে ভালো মনে হচ্ছে। মাঠে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব।’

বাংলাদেশের যেখানে আত্মবিশ্বাসের অভাব, আফগানদের সেখানে ভরপুর প্রত্যয়। গত সেপ্টেম্বরে শারজাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। মাঠের ক্রিকেটে যেমন আত্মবিশ্বাসের কমতি, তেমনি বাংলাদেশের জন্য কঠিন আরও একটি জায়গা। আফগানদের হাতের তালুর মতো চেনা শারজার এই মাঠ। সেখানেই কি না লাল-সবুজের প্রতিনিধিরা ওয়ানডে খেলতে নামছে প্রায় ২৯ বছর পর।

১৯৯৫ সালের এশিয়া কাপে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল শারজায়। এই মাঠে অবশ্য তিনটি টি-টোয়েন্টি খেলেছে দলটি। তবে, ২০২২ সালের এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত) এখানে খেলা শেষ ম্যাচে এই আফগানদের কাছেই হেরেছিল বাংলাদেশ। সেদিক বিবেচনায় সিরিজ শুরুর আগে অনেক দিক থেকেই ব্যাকফুটে শান্ত বাহিনী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com