1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিকালে আফগানের মুখোমুখি বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১.৩৫ পিএম
  • ৮২ Time View

শারজায় আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে প্রায় আট মাস পর প্রিয় সংস্করণ ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। টেস্ট এবং টি–টোয়েন্টিতে দলের ভরাডুবি পারফরম্যান্সের পর ওয়ানডে স্বস্তি খোঁজার মিশনে নামবে  নাজমুল হোসেনের দল।

চলমান পরিস্থিতিতে ভালো নেই বাংলাদেশের ক্রিকেট। সাদা পোশাকে টানা দুই সিরিজে ধবলধোলাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। সাদা পোশাকের হতাশা ঝাড়তে বাংলাদেশের মিশন এবার রঙিন পোশাক। তবে, বদলেছে দল। বদলেছে ভেন্যু। টেস্ট ফরম্যাট ছিল বাংলাদেশে, ওয়ানডে হবে সংযুক্ত আরব আমিরাতে। টেস্টে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা, ওয়ানডেতে আফগানিস্তান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

Advertisement

বাংলাদেশের যেখানে আত্মবিশ্বাসের অভাব, আফগানদের সেখানে ভরপুর প্রত্যয়। গত সেপ্টেম্বরে শারজাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। মাঠের ক্রিকেটে যেমন আত্মবিশ্বাসের কমতি, তেমনি বাংলাদেশের জন্য কঠিন আরও একটি জায়গা। আফগানদের হাতের তালুর মতো চেনা শারজার এই মাঠ। সেখানেই কি না লাল-সবুজের প্রতিনিধিরা ওয়ানডে খেলতে নামছে প্রায় ২৯ বছর পর।

১৯৯৫ সালের এশিয়া কাপে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল শারজায়। এই মাঠে অবশ্য তিনটি টি-টোয়েন্টি খেলেছে দলটি। তবে, ২০২২ সালের এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত) এখানে খেলা শেষ ম্যাচে এই আফগানদের কাছেই হেরেছিল বাংলাদেশ। সেদিক বিবেচনায় সিরিজ শুরুর আগে অনেক দিক থেকেই ব্যাকফুটে শান্ত বাহিনী।

ওয়ানডেতে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১৬ ম্যাচে। জয়ের পাল্লা ভারী শান্তদের পক্ষে। ১০ ম্যাচে শেষ হাসি বাংলাদেশের। সর্বশেষ পাঁচ দেখার তিনটিতেই জিতেছে তারা। যদিও, একদিনের ক্রিকেটে এক বছরের বেশি সময় আগে শেষবার মাঠে নেমেছিল দুদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com