1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিপিএলকে জনপ্রিয় করতে ভিন্ন পথে বিসিবি

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১১.০১ এএম
  • ১২৬ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে জাঁকজমক করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে এবার পুরো বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় আয়োজকরা।

এরই মধ্যে বিপিএলের পরিকল্পনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্ঠা ডঃ মোহাম্মদ ইউনূস। এবার বিপিএল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

ফাহিম বলেন, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তাঁরা বিশেষভাবে এটা নিয়ে কাজ করছেন। কীভাবে এটিকে আন্তর্জাতিক মানের ব্রান্ড করে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন।’

বিপিএলে এর আগেও বলিউডের অনেক তারকা এসেছেন। সালমান খান, ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেসের মতো তারকারা বিপিএলের উদ্বোধনী আসর মাতিয়েছেন বিভিন্ন সময়। এবার একটু ভিন্ন পথে হাঁটছে বিসিবি। মূলত বিশ্বব্যপী বিপিএলকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ দিতে চলেছেন তারা।

ফাহিম বলেছেন, ‘অনেক কিছুই সম্ভব না। গ্লোবালি (বৈশ্বিকভাবে) সব টিভিতে যেতে পারব তা নয়। যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন…আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে। এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে। সেভাবেই কিন্তু এটার প্রচার হতে পারে। আমাদের চেষ্টা থাকবে বিশ্বব্যাপী এটা প্রচার করা। আমার ধারণা, এত দিন আমরা যতটুকু করতে পেরেছি তার চেয়ে বেশিগুণ এবার করা সম্ভব হবে।’

অবশ্য কারা আসছেন সেটা এখনই প্রকাশ করতে চান না তারা। তবে খেলাধুলার বাইরের অন্য কোনো তারকাকেও আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com