1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল উত্তর কোরিয়া

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২.০০ পিএম
  • ১০৬ Time View

ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতল উত্তর কোরিয়া। সোমবার (৪ নভেম্বর) ভোরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে স্পেনকে ৪-৩ ব্যবধানে হারায় উত্তর কোরিয়া। এ নিয়ে তৃতীবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল দলটি।

বিশ্ব ফুটবলে খুব একটা পরিচিতি নেই উত্তর কোরিয়ার। তবে নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই শক্ত প্রতিপক্ষ তারা। ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপে আলাদা নজর থাকে উত্তর কোরিয়ার ওপর। দেশটির মেয়েরা অবশ্য হতাশ করেননি। দেড় মাসেরও কম সময়ের মধ্যে অনূর্ধ্ব -২০ এবং অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে তারা।  

৪২ দিন আগে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে উত্তর কোরিয়ার মেয়েরা। সেটিও ছিল অনূর্ধ্ব-২০ নারী দলের তৃতীয় শিরোপা। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। 

ফেলিক্স সানচেজ স্টেডিয়ামের ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন উত্তর কোরিয়ার গোলরক্ষক পার্ক জু গোং। স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনবার। টাইব্রেকারেও একটি শট ঠেকিয়েছেন। স্পেনের অন্য শট গোলবারের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। 

দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে লিড নেয় স্পেন। ৬১ মিনিটে সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে লিড পায় স্প্যানিশ মেয়েরা। তার ৫ মিনিট পরেই সমতায় ফেরে উত্তর কোরিয়া। ৬৬ মিনিটে ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এরপর আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্পেনকে হারিয়ে শিরোপা জেতে উত্তর কোরিয়া। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com