1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

ব্রাজিল দলে নেইমারকে এ বছর আর দেখা যাবে না

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১২.৪৮ পিএম
  • ১৪৯ Time View

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে নেইমার। সম্প্রতি সুস্থ হয়ে আল হিলালের হয়ে মাঠে ফিরলে জাতীয় দলে ফেরা নিয়েও আশা জাগে। তবে সেটা আর হচ্ছে না। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার। ফলে চলতি বছর তথা ২০২৪ সালে আর ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না।

বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ধাপের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে নেই ৩২ বছর বয়সী নেইমার। তবে নেইমার না ফিরলেও চোট কাটিয়ে ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দল ঘোষণার পর নেইমারকে নিয়ে দলের কোচ দরিভাল বলেছেন, ‘আমরা তাকে (নেইমার) এখনই ফিরিয়ে আনতে চাইনি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। কার্যত সে পুরোপুরি ফিট। তবে মাত্র কয়েক মিনিট খেলেছে (ক্লাবের হয়ে), এটা এই সিদ্ধান্তের পক্ষে (তাকে না রাখা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com