1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২.৩৫ পিএম
  • ১৬৩ Time View

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এই সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। আফগানদের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা দেখেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বুধবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’

আফগানিস্তান সিরিজ না খেললে এই সময়ে সাকিব সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন বলে জানিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে এই ট্যুর সে মিস করবে।’

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com