1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

সুয়ারেজের গোল এবং মেসির অ্যাসিস্টে মায়ামির জয়

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯.৫৩ এএম
  • ১৩৬ Time View

আগের দুই ম্যাচে হ্যাটট্রিকের পর মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। তবে এবার মেসির গোল ছাড়াই আটলান্টা ইউনাইটেডর বিপক্ষে জিতলো ইন্টার মায়ামি।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচটিতে লিওনেল মেসি নিজে গোল না পেলেও সতীর্থ জর্দি আলবাকে অ্যাসিস্ট করে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দলের হয়ে আরেকটি গোল করেছেন মেসির লম্বা সময়ের সতীর্থ লুইস সুয়ারেজ। এই দুই গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মায়ামি। আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেছেন সাবা লোবঝানিদজে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ৩৪ ম্যাচে দলটির পয়েন্ট ৭৪। ২২ জয় এবং ৮ ড্রয়ের পাশাপাশি ৪টিতে হেরেছে মেসি-সুয়ারেজের দল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাম্বাস ক্রুয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে মেসির দল।

চেজ স্টেডিয়ামে খেলা শুরুই হয় লুইস সুয়ারেজের গোলে। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। সেই গোলেই ম্যাচের সুর বেঁধে নেয় মায়ামি। এরপর প্রতিপক্ষের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে তারা। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান তখনই বাড়াতে পারত মায়ামি।

সেই আক্রমণের ধারাতে ২৬ মিনিটে আবারও দুর্দান্ত এক শটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। কিন্তু এবারও আটলান্টা গোলরক্ষক গুজান প্রতিহত করেন মেসির প্রচেষ্টা। মায়ামি ব্যবধান বাড়াতে না পারলেও স্রোতের বিপরীতে ম্যাচে ৩৯ মিনিটে সমতা ফেরায় আটলান্টা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করে দেওয়া দারুণ এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মায়ামি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।

বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। পিছিয়ে পড়ে আটলান্টা চেষ্টা করে ম্যাচে ফিরতে। দারুণভাবে কয়েকবার গোলের কাছাকাছিও যায় তারা কিন্তু ম্যাচে সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে মায়ামি পেয়ে যায় ২-১ গোলের জয়।

তিন ম্যাচের প্লে অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com