1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

আলমডাঙ্গায় স্ত্রীকে হত্যার পর রেললাইনে ফেলে রাখার ঘটনায় স্বামী গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৭.৩৮ পিএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর তার মরদেহ রেললাইনে ফেলে রাখার অভিযোগে স্বামী রাসেল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৩ অক্টোবর) রাতে ফরিদপুরের মুন্সিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১২ এর মেহেরপুর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) আশরাফউল্লাহ পিপিএম আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য গত সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর গৃহবধূ শিলা খাতুন (২৩) এর মরদেহ পড়ে ছিলো , পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে রাতেই তাকে পিতার বাড়ি বলিয়ারপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা পলাতক ছিলেন। 

শিলা আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের বাসিন্দা রাসেলের স্ত্রী এবং একই উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের একমাত্র মেয়ে। তার একটি ১৪ মাসের শিশুসন্তান রয়েছে। 

নিহতের বড় ভাই জুয়েল রানা জানান, শিলার সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শিলার স্বামী রাসেল তাকে জানিয়েছিল, ডিভোর্সের আগে কাবিননামার টাকা পরিশোধ করতে হবে, তাই এখনই ডিভোর্স দেবে না। অপরদিকে শিলা তার পরিবারকে জানিয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়মিত নির্যাতন করতো। শিলা চাইছিল যেন পরিবারের পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হয় যাতে রাসেলকে কোনো টাকা দিতে না হয়।

জুয়েল রানা আরও বলেন, “সোমবার ভোররাতে রাসেল আমাকে ফোন করে জানায় যে, শিলা নিখোঁজ হয়েছে। সকালে শ্বশুরবাড়ির পথে রেললাইনের কাছে মানুষের ভিড় দেখে সেখানে যাই এবং দেখি আমার বোনের মরদেহ রেললাইনে পড়ে আছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। আমার বোনকে নৃশংসভাবে হত্যা করে রেললাইনে ফেলে রাখা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এঘটনায় পোড়াদহ রেলওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছিলো যে পালাতক রাসেল ও তার পরিবারকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছ ঘটনার তিনদিন পর পলাতক রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয় রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন , নিহত শিলার পরিবার এলাকাবাসী রাসেল তার পরিবারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com