1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

৯ বছর পর ঢাকায় সাউথ আফ্রিকা

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১১.৪৬ এএম
  • ১১৩ Time View

রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজটিকে নিয়ে অনিশ্চয়তা ছিলো। শেষপর্যন্ত নিরাপত্তা পর্যবেক্ষক দলের ভরসা পেয়ে বাংলাদেশে এসেছে সাউথ আফ্রিকা দল। ২০১৫ সালের পর এবারই প্রথম টেস্ট সিরিজ খেলতে আসলো দলটি।

বুধবার সকালে ঢাকায় পা রাখে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা দল। চোটে থাকলেও বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি।

এই টেস্ট ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বাভুমা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্টটি। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সাউথ আফ্রিকার।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে দুটি টেস্ট খেলে সাউথ আফ্রিকা। সেবার বৃষ্টির কারণে দুটি টেস্ট ম্যাচই ড্র হয়। সেই দুই ড্র ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্ট খেলে বাকি সবগুলোই হেরেছে বাংলাদেশ।

সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com