1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

কাল মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২.৪৮ পিএম
  • ১৩৯ Time View

ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই আপাতত। ফুটবলারদের চোখ এখন জাতীয় দলে। কারণ চলছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) ভিন্ন ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল।

চলতি মাসে  দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলছে ব্রাজিল ও আর্জেন্টিনার। যার একটি ইতোমধ্যে শেষ। সেটিতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে। প্রতিপক্ষের মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে ব্রাজিল জিতেছে। দুঃসময়ে চিলির মাঠে কষ্টের জয় তুলে নেয় ব্রাজিল। গত শুক্রবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ২-১ গোলে জিতেছে ব্রাজিল।

এবার একই দিনে ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুদল। আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়ার। ম্যাটি শুরু আগামীকাল ভোর ৬টায়। অন্যদিকে ব্রাজিল লড়াই করবে পেরুর বিপক্ষে। তাদের ম্যাচটি শুরু হবে ভোর ৬টা ৪৫ মিনিটে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট আর্জেন্টিনার, তাদের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চিলি। গত ম্যাচের জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। ৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ১৩।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com