1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিলেন নাদাল

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ১৭২ Time View

কোর্টে সময়টা ভালো যাচ্ছিল না। চোটের সঙ্গে চলছিল লম্বা সময়ের যুদ্ধ। ক্যারিয়ারের শেষের বাঁশি যে বাজচ্ছিল সেই আভাসও মিলেছিল। অবশেষে সত্যিই এলো বিদায়ের ঘোষণা। টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী তারকা রাফায়েল নাদাল। চলতি মৌসুম শেষেই নিজের টেনিস অধ্যায়ের ইতি টানবেন এই স্প্যানিশ তারকা। 

স্পেনের মালাগায় আগামী মাসে শুরু হবে ডেভিস কাপ। এই টুর্নামেন্টটির মাধ্যমে আন্তর্জাতিক টেনিস থেকে থামবেন নাদাল। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় টেনিস থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই তারকা। বিদায়ী বার্তায় নাদাল বলেছেন, ‘সকলকে জানাচ্ছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।’ 

বছর দুয়েক ধরে চোটের সঙ্গে লড়াই করছেন নাদাল। প্রায় তেমন প্রতিযোগিতাতেই চোটের কারণে খেলা হয়নি। সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তিনি বলেন, ‘গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনো দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়।’ 

নিজের টেনিস প্রেম নিয়ে এই তারকার মন্তব্য, ‘ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এত দিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।’ 

২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেন নাদাল। শুরু থেকেই আশা জাগানো নাদাল ক্রমেই হয়ে ওঠেন এই মঞ্চের তারকা। জেতেন পুরুষ এককে ২২টি গ্র‍্যান্ড স্লাম। পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ গ্র‍্যান্ড স্লামের মালিক তিনিই। তার চেয়ে বেশি গ্র‍্যান্ড স্লাম আছে শুধু নোভাক জকোভিচের। 

নাদাল ১৪বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। চারটি জিতেছেন ইউএস ওপেন। দুটি করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন।

টেনিস দুনিয়ায় দীর্ঘ ২৩ বছর দাপটের অবশেষে থামার ঘোষণা দিলেন এই স্প্যানিশ তারকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com