1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

সাকিবকে বিদায়ী উপহার দিলেন বিরাট

  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৯.১০ পিএম
  • ১৫৫ Time View

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান এক নক্ষত্রের নাম। নক্ষত্রেরও একদিন থেমে যেতে হয়। সাকিবও থামছেন। ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও, চেয়েছেন দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে টেস্টকে বিদায় বলতে। দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে যা অনেকটা অসম্ভব। সেই হিসেবে কানপুরে নিজের শেষ টেস্টটি খেলে ফেললেন সাকিব।

শেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব। বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতের চার উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে ছিল বিরাট কোহলির উইকেট। দুর্দান্ত এক ডেলিভারিতে কোহলিকে বোল্ড করেন সাকিব। বাংলাদেশ অবশ্য জিততে পারেনি ম্যাচ। সাকিবের সম্ভাব্য শেষটা তাই হলো হারের তিক্ততায়।

ম্যাচ হারলেও খেলা শেষে সাকিবকে বেশ ফুরফুরে মেজাকে দেখা যায়। কানপুরে আজ মঙ্গলবার (১ অক্টোবর) উপহারও পেয়েছেন তিনি। তাকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট ব্যবহার করেন কোহলি। নিজ হাতে সাকিবকে ব্যাট দেন কোহলি। বিদায়ী উপহার দেওয়ার সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

বিদায়ী টেস্টে দুই ইনিংসে সাকিব নিয়েছেন চার উইকেট। যার সবগুলোই প্রথম ইনিংসে। ব্যাট হাতে হতাশই করেছেন তিনি। লম্বা সময় ধরেই ব্যাটে রান নেই তার। কানপুরেও পারেননি ভালো করতে। দুই ইনিংস মিলিয়ে করেন ৯ রান। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com