1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

৬ষ্ঠ বারের মত যাত্রী অধিকার দিবস পালনের দাবী

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪১ পিএম
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার দেশে ৬ষ্ঠ বারের মত যাত্রী অধিকার দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী হয়রানী, ভাড়ানৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকি দিবস হিসেবে দেশে ৬ষ্ঠ বারের মতো এই দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে “ বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী অধিকার উপেক্ষিত ”। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগামী ১৩ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “ বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী অধিকার উপেক্ষিত ” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।উল্লেখ্য যে, বাংলাদেশসহ পৃথিবীর উন্নয়নশীল দেশে পরিবহনে ভাড়া নৈরাজ্য, গণপরিবহনে বিশৃঙ্খলা-নৈরাজ্য, যাত্রী হয়রানী ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন সেক্টর গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকি দিবস। দেশে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে আসছে। বর্তমানে বৈশ্বিক সংকট ইউক্রেন-রাশিয়া, ইজরাইল-ফিলিস্তিন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি। সরকার পরিবর্তনের পটভূমিতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিসহ নানা কারনে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানীর বিষয়টি আরেক দফা উস্কে দিয়েছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে এবার যাত্রী অধিকার দিবস পালনের বিষয়টি অনেক বেশি গুরুত্ব বহন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com