1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

কোনো ভুলে যেন আমাদের এ বিজয় হাতছাড়া না হয়

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬.২৮ পিএম
  • ২২৩ Time View

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করবো। কোনো ভুলে যেন আমাদের এ বিজয় হাতছাড়া না হয়।

বুধবার (৭ আগস্ট) দুপুরে দেশবাসীর উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী প্রজন্মের জন্য দেশটি আমাদের রক্ষা করতে হবে। দেশকে এগিয়ে নেওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন বিশ্ব বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এ সুযোগটি হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com