1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ১০.৩৭ পিএম
  • ২২১ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও ক্রীড়াপ্রেমী মীর শাকরুল আলম সীমান্ত। তাঁর এই মনোনয়নের খবরে বগুড়ার ক্রীড়াঙ্গনে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবসা, সমাজসেবা এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা মীর শাকরুল আলম সীমান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একটি সরকারি কর্পোরেশনের পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এছাড়াও তিনি বগুড়া চেম্বার অব কমার্স, আর্মি গলফ ক্লাবসহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভিজ্ঞতা দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে উত্তরাঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের ক্রিকেটমুখী করতে তাঁর সম্পৃক্ততা নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন ক্রীড়ামোদীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com