ঢাকা, ১৭ মে ২০২৬: ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি Stefan Liller রবিবার (১৭মে) অপরাহ্নে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আাসাদুল হাবিব দুলু এমপির সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইউএনপি’র প্রশংসা করেন। এবল আগামী দিনগুলোতে এ সহযোগিতা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনী ২০২৬-২০৩০ সাল মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করছে।
এ ছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনায় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন জনিত ইকোসিস্টেমের সাথে জনগোষ্ঠীকে খাপখাইয়ে নিতে ইউএনডিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে বলে মন্ত্রীকে জানান প্রতিনিধি।
মন্ত্রী মানুষের জীবন মান উন্নয়ন, প্রকৃতিক দুর্যোগে ক্ষতি লাঘবে আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করার জন্য ইউএনডিপি’র প্রতি আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয় ও ইউএনডিপি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।