1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রতি মেলা ও শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ৩৬২ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মানব কল্যান পরিষদ এর উদ্যোগে বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও স¤প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ২৮ মে মঙ্গলবার সকাল ১১ টা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহীর সভাপতিত্বে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএও) এর আয়োজনে অহিংসা প্রকল্প, মানব কল্যাণ পরিষদ এর সহযোগিতায় ১৬৭ জনকে শিক্ষাবৃত্তির চেক ও ১৮ জনকে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: আবু হুসাইন বিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরিয়ার সাইদ সরকার প্রমুখ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তির প্রাইমারি ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মাধ্যমিক ৪৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৭০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ০৯ হাজার টাকার বৃত্তির চেক ও ১৮ জন শিক্ষার্থীর মাঝে ১৮টি বাইসাইকেল বিতরণ করেন।

সম্প্রতি মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে বাঙ্গালি, আদিবাসী ও অন্যন্য সকল জাতিসত্তা জীবনধারা, মৌলিক অধিকার, মানবধিকার, ভাষা ও সংষ্কৃতি সর্ম্পকে আলোচনা কালে বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডী, বীরগঞ্জ মানব কল্যাণ পরিষদের পরিচালক রবিউল আজম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com