1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১০ বছরে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২.২৯ পিএম
  • ২১৩ Time View

গত ১০ বছরে এক লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ বেড়েছে বলে উল্লেখ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর হোটেল লেকশরে অনুষ্ঠিত ‘বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য সামনে কী আছে’ শীর্ষক এক সেমিনারের মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। এটি উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

ড. ফাহমিদা বলেন, গত ১০ বছরে খেলাপি ঋণ ৪২ হাজার ৭২ কোটি টাকা থেকে বেড়ে এক লাখ ৪৫ হাজার ৬৩ কোটি টাকা হয়েছে। এছাড়া ব্যাংকে মধ্যবিত্ত মানুষের জমা অর্থ কমছে। ব্যাংকে সুশাসনে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে স্বাধীনতা না থাকায় এ নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। ব্যাংক খাতে তথ্য সরবরাহে বড় ধরনের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন গোষ্ঠীর যোগসাজশে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা তৈরি হয়েছে, তার শিকার হচ্ছে সাধারণ মানুষ। আর প্রাতিষ্ঠানিক দুর্বলতার জন্যই তারল্য সংকটে পড়েছে ইসলামি ব্যাংকগুলো।

ব্যাংক মার্জার প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘ব্যাংক মার্জার চাপিয়ে দেয়ার বিষয় নয়। এটা কতটা ইতিবাচক হলো, কোন নীতিমালায় খারাপ ব্যাংককে ভাল ব্যাংকে একীভূত করা হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি, ডলারের দাম বাড়ানো ও সুদের হার বাজারে ছেড়ে দেয়া নিয়েও প্রশ্ন রয়েছে। ব্যক্তিস্বার্থ উদ্ধারেই ব্যাংক খাতে এ দুরবস্থা তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক দুষ্টের পালন, শিষ্টের দমন করছে। ভুল পলিসি তৈরির কারণেই বাংলাদেশ ব্যাংক ঘনঘন সার্কুলার দেয়। ব্যাংক খাত ভঙুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। এ অবস্থার উন্নতি না হলে, প্রবৃদ্ধি বাড়লেও কোন লাভ হবে না। কারণ ব্যাংক খাত ঠিক না হলে, কর্মসংস্থান না বাড়লে, ভোগান্তিতে থাকবে সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com