বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

আইপিএলে প্লে-অফের দল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৮৪ Time View

১০ দলের আইপিএলে সেরা চার বাছতে ৭০ ম্যাচের অপেক্ষা। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের পর চতুর্থ দল হিসেবে একদিন আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে গতকাল (রোববার) লিগপর্বের শেষ দিনে দ্বৈরথটা হয়েছে মূলত কলকাতার সঙ্গে কোয়ালিফায়ারে থাকবে কারা সেটির।

মৌসুমের লম্বা সময় পর্যন্ত তিন আর চারে ঘুরতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ শেষ দিনে চলে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে। ফাইনাল খেলার জন্য অন্তত দুটি সুযোগ তারা পাচ্ছে। আর রাজস্থান রয়্যালসের কপাল পুড়েছে টানা হার আর বৃষ্টির কারণে।

গুয়াহাটিতে এবারের আইপিএলে গ্রুপপর্বের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স দুজনেই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। এর ফলে শীর্ষ দুইয়ে থেকে কলকাতার সঙ্গে লিগ শেষ করেছে হায়দরাবাদ। আইপিএলের প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এ দুটি দল। আগামী ২১ মে আহমেদাবাদে হবে ম্যাচটি, যেখানে জেতা দল সরাসরি চলে যাবে ২৬ মের ফাইনালে।

পরিত্যক্ত ম্যাচে সাঞ্জু স্যামসনরা ১ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় তিনে থেকে লিগ পর্ব শেষ করছে তারা। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে খেলবে রাজস্থান। ২২ মের ম্যাচটিও হবে সেই আহমেদাবাদে।

প্রথম কোয়ালিফায়ার : কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২১ মে (মঙ্গলবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

এলিমিনেটর : রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে (বুধবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে (শুক্রবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই,  বাংলাদেশ সময় রাত ৮টা।

ফাইনাল : প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৬ মে (রোববার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS