সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা ভোলায় সরিষার ফলনে কৃষকের সাফল্য পলাশবাড়ীর জুনদাহ বাজারে দুর্বৃত্তের অতর্কিত হামলা: আঙুল বিচ্ছিন্ন, দুই পা ভেঙে গুরুতর আহত যুবদল নেতা কাকন! কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা মোহাম্মদপুর এ.আর. উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আনন্দঘন ভ্রমণ ময়মনসিংহে শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে র‍্যাব-১৪,সিপিসি -৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা রমজানের সেরা উপহার: ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে ৩ কোটি ৬৮ লাখ টাকা দিল ন্যাশনাল ব্যাংক নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ আজ রমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা ডিএসইর

গোল্ডেন বুট জিতলেন হালান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১২৩ Time View

মৌসুমের শুরু থেকেই দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। একের পর এক গোল করে যাচ্ছিলেন নরওয়েজিয়ান এই তরুণ ফুটবলার। পুরো মৌসুম জুড়ে দারুণ খেলার স্বীকৃতিও অবশেষে পেয়ে গেছেন হালান্ড। ২৭ গোল করে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ফুটবলে গোল্ডেন বুট জিতেছেন তিনি।

নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির কোল পালমারকে পেছনে এই পুরস্কার জিতে নেন হালান্ড। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে ২২ গোল করেছেন পালমার। সে হিসেবে এই ইংলিশ তারকা থেকে ৫ গোল বেশি করেছেন হালান্ড।

গতকাল মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে সিটি। অপরদিকে এভারটনের বিপক্ষে জয় পেলেও তা কোনো কাজে আসেনি আর্সেনালের। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তুলেছে সিটি।

শুধু অর্জন নয়, মৌসুম জুড়ে নানা সমালোচনার মুখেও পড়েছিলেন হালান্ড। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কেন তাকে ‘দ্বিতীয় শ্রেণির লিগ খেলোয়াড়’ বলে উল্লেখ করেছেন।

তবে কেনের সমালোচনার জবাব দিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার বলে দাবি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS