1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

আবারও হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডব

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ১০.৪৪ পিএম
  • ২৫৮ Time View

ব্যাটিং তাণ্ডবের জন্য এবারের আইপিএলকে স্মরণীয় করে রাখলো সানরাইজার্স হায়দরাবাদ। আজ রোববারও একইভাবে জ্বলে উঠেছে দলটির ব্যাটাররা। পাঞ্জাব কিংসের ২১৪ রানের বিশাল লক্ষ্যকেও মামুলি বানিয়ে নিয়েছে তারা। ৫ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে ২য় স্থানে উঠে গেছে তারা।

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। জবাব দিতে নেমে বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড শূন্য রানে আউট হয়ে গেলেও ১৯.৫ ওভারে পাঞ্জাবের ছুঁড়ে দেয়া ২১৪ রানের লক্ষ্য পাড়ি দেয় হায়দরাবাদ।

পাঞ্জাবের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। হায়দরাবাদ এবং পাঞ্জাব দুই’দলেরই আজ ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। পাঞ্জাবের জন্য নিয়মরক্ষার, অন্যদিকে হায়দরাবাদের জন্য ম্যাচটা ছিল স্থান নির্ধারণের।

পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো প্যাট কামিন্সের দল। ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৭। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কেকেআর। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেলো রাজস্থান। শেষ ম্যাচ যদি রাজস্থান জিততে পারে, তাহলে তারাই উঠে যাবে ২য় স্থানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকের ব্যাটাররা বেশ ভালোই ব্যাটং করে পাঞ্জাব কিংসের। অথর্ব টাইডে ২৭ বলে করেন ৪৬ রান। প্রাবশিরাম সিং ৪৫ বলে করেন ৭১ রান। ২৪ বলে ৪৯ রান করে রাইলি রুশো। ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব।

জবাব দিতে নেমে ট্রাভিস হেড গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যান। আর্শদিপ সিংয়ের বলে বোল্ড হন তিনি। তবে আরেক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা জ্বলে ওঠেন ব্যাট হাতে। ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কার মার মারেন তিনি।

১৮ বলে ৩৩ রান করেন রাহুল ত্রিপাথি। ২৫ বলে ৩৭ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৬ বলে ৪২ রান করেন হেনরিক ক্লাসেন। ৮ বলে অপরাজিত ১১ রান করেন আবদুল সামাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com