1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

মুম্বাইকে হারিয়ে প্লে-অফের টিকিট পেল কলকাতা

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ১০.৪১ এএম
  • ২১০ Time View

শেষ চারে ওঠা প্রায় নিশ্চিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। শুধু আনুষ্ঠানিকতাটা ছিল বাকি। সেই আনুষ্ঠানিকতাও শনিবার রাতে সেরে ফেললো শাহরুখ খানের দল। মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে আনুষ্ঠানিকভাবেই সবার আগে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতার দলটি।

ইডেন গার্ডেন্সে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ছিল কার্টেল ওভারের। ১৬ ওভার করে খেলেছিলো দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে কেকেআর। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩৯ রানে থেমে যায় রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের দল। প্রসঙ্গত, সবার আগে এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্সের।

এই জয়ের ফলে ১২ ম্যাচ শেষে কেকেআরের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮। ৫ এবং ৬ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২ ম্যাচে ১২ করে। বাকি দুই ম্যাচ যদি এই দুই দল জিতেও যায়, তবুও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১৬ করে। সুতরাং, অন্তত কেকেআরকে শেষ পর্যন্ত সেরা চার থেকে পেছনে ফেলার সম্ভাবনা নেই। এখন তাদের শুধু শীর্ষস্থান ধরে রাখার লড়াই।

ইডেন গার্ডেন্সে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যেই মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে মুম্বাইয়ের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এমন ম্যাচে টস জিতে কলকাতা অধিনায়ক স্রেয়াশ আয়ারকে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ব্যাট করতে ব্যর্থতার পরিচয় দেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট এবং সুনিল নারিন। সল্ট ৬ রান করলেও নারিন গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যান। স্রেয়াশ আয়ারও আউট হন ৭ রান করে। ১০ রানে ২ উইকেট, ৪০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কেকেআরকে টেনে তোলেন ভেক্টটেশ আয়ার এবং নিতিশ রানা।

ভেঙ্কটেশ আয়ার করেন ২১ বলে ৪২ রান এবং নিতিশ রানা করেন ২৩ বলে ৩৩ রান। আন্দ্রে রাসেল ১৪ বলে ২৪ রান করে আউট হন। রিঙ্কু সিং করেন ১২ বলে ২০ রান। রামদিপ সিং ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকনে। শেষ পর্যন্ত নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে কেকেআর।

জবাব দিতে নেমে ইশান কিশান ও রোহিত শর্মা ৬৫ রানের জুটি গড়ে জয়ের ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু ২৪ বলে ১৯ রান করে রোহিত শর্মা আউট হতেই খেই হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ২২ বলে ৪০ রান করে আউট হন ইশান কিশান। সুর্যকুমার যাদব ১৪ বলে ১১ রান, তিলক ভার্মা ১৭ বরে ৩২ রান করে আউট হন। বাকি ব্যাটাররা আর দাঁড়াতেই পারেনি কেকেআর বোলারদের সামনে। ফলে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানে থেমে যায় মুম্বাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com