1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

নিলামে উঠেছে মেসির সেই ন্যাপকিন

  • আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ২০৯ Time View

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত সেই ন্যাপকিন অবশেষে নিলামে উঠেছে। যার মূল্য তিন থেকে পাঁচ লাখ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মালিকানা নিয়ে দ্বন্দ্বে মাস দুয়েক আগে স্থগিত হয়ে গিয়েছিল নিলাম। তবে এবার সেই সমস্যার সমাধান হয়েছে। গত বুধবার (৮ মে) লন্ডনে সেই ন্যাপকিনের নিলাম শুরু হয়। যা চলবে আগামী ১৭ মে পর্যন্ত। ন্যাপকিনটির দাম উঠেছে দুই লাখ ২০ হাজার পাউন্ড।

গত মার্চে হওয়ার কথা ছিল এই নিলাম। কিন্তু মালিকানা নিয়ে দ্বন্দ্বে নিলাম স্থগিত করা হয়। গত দুই দশক ধরে আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাসিও গাজ্জোলির কাছে ছিল ন্যাপকিন পেপারটি। কিন্তু নিলামের খবর শুনে এটির মালিকানা দাবি করেন আরেক এজেন্ট জোসেপ মিনগুয়েলা।

এদিকে নিলাম হাউস বোনহামস ফুটবল ওয়েবসাইট ইএসপিএনকে বলেছিল, ন্যাপকিন পেপার বিক্রির ক্ষেত্রে ‘কোনো সমস্যা নেই।’ তাদের ওয়েবসাইটে ‘হোরাসিও গাজ্জোলির সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করা আছে এটি।

বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচ খেলে তার গোল ৬৭২টি। ক্যাম্প ন্যু’য়ে দুই দশকের অধ্যায়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগাসহ মেসি জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com