1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

৫৯ বছরের রেকর্ড ভেঙে ফাইনালে লেভারকুজেন

  • আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪, ১১.৪১ এএম
  • ২২৩ Time View

বায়ার লেভারকুজেন চমক দেখিয়েই চলছে। একের পর এক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে এবার তারা ভেঙে দিল ৫৯ বছরের পুরনো রেকর্ড। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে ফাইনালে নাম লেখায় জাভি আলোনসোর দল। সেই সঙ্গে ভেঙে দেয় ৫৯ বছরের পুরনো রেকর্ড। 

রোমার বিপক্ষে ড্র করে ইউরোপের ফুটবলে সব মিলিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত রইলো লেভারকুজেন। তারা পেছনে ফেলেছে পর্তুগিজ ক্লাব বেনফিকার ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ৫৯ বছর আগে এই রেকর্ড গড়েছিল বেনফিকা।

ক্লাবের ইতিহাসে এবারই প্রথম লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি এখন ইউরোপা এবং জার্মান কাপ মিলিয়ে মোট তিনটি ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে। কোচ জাবি আলোনসো বলেছেন, ‘আমরা তিনটি শিরোপারই যোগ্য।’

রোমার বিপক্ষে ম্যাচে শুরুতে অবশ্য হারের দ্বারপ্রান্তে পৌছে গিয়েছিল লেভারকুজেন। লিয়ান্দ্রো পারেদেসের ৪৩ ও ৬৬ মিনিটের পেনাল্টি গোলে রোমা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পরে৮২ মিনিটে রোমার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ম্যাচে লেভারকুসেন ব্যবধান কমায়। ৯৭ মিনিটে দলের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখেন জোসিফ স্তানিসিচ।

১৯৫৫ সালে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা শুরু হওয়ার পর ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত টানা ৪৮ ম্যাচ অপরাজিত ছিল বেনফিকা। প্রায় ছয় দশক পর রেকর্ডটা এখন লেভারকুজেনের। আগামী ২২ মে ইউরোপা লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব আটালান্টার মুখোমুখি হবে লেভারকুজেন। ২৫ মে জার্মান কাপের ফাইনাল কাইজারস্লাটার্নের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com