1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ১৭০ Time View

ফুটবলের খুব কম রেকর্ডই আছে যেগুলো এখনো ভাঙতে পারেননি লিওনেল মেসি। তবে দিনকে দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। এবার গোলে সহায়তা করার দিকে দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

আজ ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হয় মেসির দল মায়ামি। ম্যাচে দলের ৬-২ ব্যবধানে জয়ে সতীর্থদের ৫টি গোলে সহায়তা করেন মেসি। আর এর মধ্যে দিয়েই পেলেকে টপকে জায়গা করে নেন সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় দুইয়ে। দলের হয়ে একটি গোলও করেন মেসি।

বর্তমানে মেসির ক্যারিয়ারের অ্যাসিস্টের সংখ্যা ৩৭২। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে মেসির অ্যাসিস্টই সবচেয়ে বেশি। তবে সব মিলিয়ে এই তালিকায় শীর্ষে আছেন হাঙ্গেরির ফুটবলার ফেরেঙ্ক পুসকার। ক্যারিয়ারে ৭১৯ ম্যাচে তার অ্যাসিস্টের সংখ্যা ৪০৪টি। এরপরই আছেন মেসি। ১০৫৭ ম্যাচে তার অ্যাসিস্ট ৩৭২টি।

তিনে আছেন পেলে। পেলের অ্যাসিস্টের সংখ্যা ৩৬৯টি। চারে অবস্থান করেছেন টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ। তার ক্যারিয়ারে অ্যাসিস্টের সংখ্যা ৩৫৮টি। ৩১১টি অ্যাসিস্ট নিয়ে পাঁচে আছেন জার্মান তারকা টমাস মুলার।

সেরা দশে আরও আছেন মায়ামির উরুগুয়াইন তারকা লুইস সুয়ারেজ (৩০৪ অ্যাসিস্ট), লুইস ফিগো (২৮৩ অ্যাসিস্ট), রায়ান গিগস (২৭৭ অ্যাসিস্ট)। রোনালদোর অ্যাসিস্ট সংখ্যা ২৫০টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com