1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

মাদ্রিদে উৎসব, ঘরে তুলল ৩৬তম লিগ শিরোপা

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ১০.৪০ এএম
  • ১৮২ Time View

রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা নিশ্চিত ছিল আগেই। কৌতূহল ছিল, কয় ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তোলে দলটি। স্প্যানিশ লা লিগায় শনিবার (৪ মে) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারায় মাদ্রিদ। এরপর অপেক্ষা ছিল জিরোনা-বার্সেলোনা ম্যাচের দিকে। ম্যাচে বার্সা ড্র করলেই লিগ নিশ্চিত হয়ে যেত মাদ্রিদের।

ড্র নয়, জিরোনার কাছে ৪-২ গোলের ব্যবধানে হারে বার্সা। বার্সার হারে নিশ্চিত হয় মাদ্রিদের লিগ শিরোপা। চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিজেদের করে নেয় লস ব্লাংকোরা। ৩৪ ম্যাচে মাদ্রিদের পয়েন্ট ৮৭। জয় ২৭টি, ছয় ড্রয়ের বিপরীতে হার মাত্র এক ম্যাচে। দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৪। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ৭৩ পয়েন্ট।

লিগের শেষ চার ম্যাচের প্রতিটিতে মাদ্রিদ হারলে এবং জিরোনা ও বার্সা সবগুলোতে জিতলে পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়াবে—মাদ্রিদ ৮৭, জিরোনা ৮৬, বার্সা ৮৫। অর্থাৎ, সবার ওপরে থাকবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই তাই মাদ্রিদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

কাদিজকে ৩-০ গোলে হারানো ম্যাচে মাদ্রিদের পক্ষে গোল করেন ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম ও হোসেলো। ৫১ মিনিটে প্রথম গোলটি করেন দিয়াজ। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। ৯৩ মিনিটে হোসেলোর গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মাদ্রিদ। চোখ রাখে বার্সা জিরোনা ম্যাচে। যে ম্যাচের শেষ বাঁশি বাজার পর উৎসবের নগরীতে পরিণত হয় মাদ্রিদ। রেকর্ড ৩৬তম লিগ শিরোপা বলে কথা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com