মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

৫ বছর পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৩৫ Time View

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে গত ২৮ এপ্রিল রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দুই দিন পর ৩০ এপ্রিল কোনো ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নামেন সাকিব। ওই ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪৯ রান করেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি।

অনুশীলন ছাড়া মাঠে নেমে দল জেতাতে না পারলেও ব্যাট-বলে কারিশমা দেখানোর সামর্থ্যটা কমেনি একচুলও, সেটা ৪৮ ঘণ্টা আগে বিকেএসপিতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাকিব।

ঠিক পরের ম্যাচে আজ শুক্রবার বিকেএসপির সেই ৪ নম্বর মাঠেই গাজী গ্রুপের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব জানিয়ে দিলেন, এখনো আগের মতোই আছেন তিনি। প্র্যাকটিস না করেও রান করতে পারেন। সেঞ্চুরি হাঁকাতেও পারেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। তার পরিবর্তে ঢাকার ক্লাব ক্রিকেটের আসর প্রিমিয়ার লিগ খেলে নিজেকে সিরিজের শেষ ২ ম্যাচের জন্য তৈরি করা ইচ্ছে এই বাঁহাতি অলরাউন্ডারের। আর সেই লক্ষ্য পূরণে যেন পুরোপুরিই সফল হলেন সাকিব।

সাকিব যে জিম্বাবুয়ের বিপক্ষে একেবারেই প্রস্তুত হয়েই নামছেন, শুক্রবার দুপুরের পর থেকে তা বোঝার বাকি থাকবে না কারোরই। কারণ, দারুণ এক শতক উপহার দিয়ে নিজের প্রস্তুতিটা ভালোমতোই সারলেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক দিন সেঞ্চুরি ছিল না সাকিবের ব্যাটে। ইতিহাস জানাচ্ছে, সেই ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে শেষবার শতক হাঁকিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ ৫ বছর পর আবার প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন সাকিব।

এদিন ৭৯ বলে ৭ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২৮০ রানের লড়িয়ে পুঁজি গড়ে দিলেন সাকিব। সাকিবের সেঞ্চুরির সঙ্গে ইয়াসির আলী রাব্বির ৫১ বলে ৭১ আর ফজলে রাব্বির ধীরগতির ৪৭ (৮৬ বলে) যোগ হলে শেখ জামাল পায় লড়াই করার মতোই একটি পুঁজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS