মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

ওমানের বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৩৩ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে ওমান। অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওমানের দুই তারকা ক্রিকেটার।

বুধবার (১ মে) বিশ্বকাপ দল ঘোষণা করেছে ওমান। দলটির তারকা ব্যাটসম্যান জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভকে মূল স্কোয়াডে রাখা হয়নি। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রার সঙ্গে এই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।

ওমানের হয়ে ৫২ টি-টোয়েন্টি খেলা জাতিন্দার সিংয়ের বর্তমান পারফরমেন্স খুবই বাজে। ফর্মহীনতায় গত এপ্রিলে এসিসি মেন’স প্রিমিয়ার কাপের দলে জায়গা পাননি তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারের দলে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান। ২০২১ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবার তাকে সরিয়ে আকিব ইলিয়াসকের উপর অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে ওমান। সেখানে তাদের গ্রুপে রয়েছ  অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।

ওমান বিশ্বকাপ দল:

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS